সিরিয়ায় আইএস জঙ্গিদের হামলা থেকে বাঁচতে গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার মানুষ তুরস্কে আশ্রয় নিয়েছেন।
সিরিয়ার এসব নাগরিকের বেশিরভাগই কুর্দি সম্প্রদায়ের। গত কয়েক দিনে জঙ্গিরা তুরস্কের সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত কোবান শহরের আশপাশের অন্তত ৬০টি গ্রাম দখলে নিয়েছে।
এ পরিস্থিতিতে কোবান শহর থেকে পালিয়ে যাওয়া মানুষদের আশ্রয় দিতে শুক্রবারই সিরিয়া লাগোয়া সীমান্ত খুলে দেয় তুরস্ক।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর কোবান কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএস জঙ্গিরা শহরটি দখলে এগিয়ে আসতে থাকায় সেখানে বড় ধরনের হত্যাযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: