আফগানিস্তানে প্রতিদ্বন্দ্বী দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে চুক্তি সই হয়েছে। রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে চুক্তিটি সই করেন দুই প্রতিদ্বন্দ্বি আশরাফ ঘানি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ।
এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে গত এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক বিশৃঙ্খলার অবসান হলো। চুক্তির আওতায় আশরাফ ঘানি হবেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট।
আর আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সমান ক্ষমতাসম্পন্ন দেশটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হবেন। তিক্ত প্রতিদ্বন্দ্বিতার এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশের অপেক্ষায়।
নির্বাচনের পর উভয়প্রার্থী ভোটকারচুপির অভিযোগ আনেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: