জাতিসংঘের মধ্যস্ততায় ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তি সই হয়েছে।
দেশটির বেশ কয়েকটি সরকারি ভবন এবং রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও স্টেশন দখলে নেয়ার পর রোববার বিদ্রোহীরা এ চুক্তিতে সম্মত হয়। এ চুক্তি অনুযায়ী আগামী মাসে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। দেশটির প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুর হাদি সকল পক্ষকে এ চুক্তি মেনে চলার আহবান জানিয়েছেন।
এর আগে রোববার সকালে পদত্যাগ করেন ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বাসিনদাওয়া। এসময় তিনি প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: