আফগানিস্তানে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন আশরাফ ঘানি হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে, আরেক প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ হচ্ছেন প্রধান নির্বাহী।
দীর্ঘ অচলাবস্থার পর সরকার গঠনের বিষয়ে রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সাক্ষর করেন নির্বাচনের এ দুই প্রার্থী। এদিকে, নতুন সরকার গঠনের পর আফগানিস্তানের সঙ্গে এ মাসের মধ্যেই একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সাক্ষরের ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, এ চুক্তির আওতায় আফানিস্তানের উন্নয়নের জন্য অনেক সুযোগ থাকছে। দেশটিতে আর কত সংখ্যক মার্কিন সেনা থাকবে সেটাও এই চুক্তির আওতায় নির্ধারণ করা হবে।
আফগানিস্তান থেকে চলতি বছরের মধ্যেই বেশিরভাগ বিদেশি সেনাকে সরিয়ে নেয়ার কথা রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: