আন্তর্জাতিক

আইএস গ্রুপে যোদ্ধা নিয়োগ বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

নিরাপত্তা পরিষদ
নিরাপত্তা পরিষদ

ইসলামিক স্টেটসহ বিভিন্ন জিহাদি গ্রুপে যোদ্ধা নিয়োগ বন্ধে ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি দাবি জানিয়ে প্রস্তাব পাস করেছে জাতিংঘের নিরাপত্তা পরিষদ।

গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সভাপতিত্বে নিরাপত্তা পরিষদের বিশেষ এক অধিবেশনে এ প্রস্তাব পাস হয়।

নিরাপত্তা পরিষদের ইতিহাসে বিশেষ অধিবেশন আহ্বানের ষষ্ঠ ঘটনা এটি।

প্রস্তাবটি ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়। এতে আইএস বা আল-নুসরা ফ্রন্টের মতো জিহাদি গ্রুপে যোগ দেয়াকে 'মারাত্মক অপরাধ' বিবেচনা করে আইন প্রণয়ণের কথা বলা হয়েছে।

জাতিসংঘ সনদের ৭ ধারা অনুযায়ী তৈরি প্রস্তাবটি মানতে সরকারগুলো বাধ্য করতে প্রয়োজনে অর্থনৈতিক অবরোধ আরোপসহ সামরিক পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা পরিষদ।

যুক্তরাষ্ট্রের তৈরি এ প্রস্তাবে কোনো জিহাদি গ্রুপে যোগ দেয়ার উদ্দেশ্যে ভ্রমণ বা ভ্রমণের পরিকল্পনা করা এবং জিহাদি গ্রুপগুলোর জন্য অর্থ সংগ্রহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

অধিবেশন শেষে প্রস্তাব পাসের ঘটনাকে 'ঐতিহাসিক' হিসেবে বর্ণনা করেন ওবামা। একই সঙ্গে আইএস বা এধরনের জিহাদি দমনে 'শুধু প্রস্তাব পাসই যথেষ্ট নয়' উল্লেখ করে তিনি এসব যোদ্ধাদের দমনে সরকারগুলোকে কঠোর হওয়ার আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ