গোপন নজরদারির তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন বিকল্প নোবেল পুরস্কার পেয়েছেন।
বুধবার সুইডেন থেকে ঘোষিত 'রাইট লাইভলিহুড এওয়ার্ড' ২০১৪ মনোনয়ন পান স্নোডেন।
এটিকে বিকল্প নোবেল পুরস্কার বলে উল্লেখ করেছেন ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের সম্পাদন অ্যালান রাসব্রিডজার।
এ পত্রিকাটিতেই স্নোডেনের ফাঁসকৃত নথি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। স্টকহোমে এক অনুষ্ঠানে আগামী ১ ডিসেম্বর এ নোবেল পুরস্কার তুলে দেয়া হবে। তবে অনুষ্ঠানে স্নোডেনের যোগ দেয়ার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: