ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে চলা মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় ব্রিটেন অংশ নেবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ হাউজ অব কমন্সে ভোট অনুষ্ঠিত হবে।
রক্ষণশীল টোরি, বিরোধী লেবার পার্টি এবং লিবারেল ডেমোক্রেটের এমপিরা এ ভোটে অংশ নেবেন। ব্রিটিশ সরকার বলছে, ইরাকের পক্ষ থেকেই আইএসের ওপর হামলার ব্যাপারে অনুরোধ আসায় হামলার বৈধতা নিয়ে পক্ষ উত্থাপনের কোনো সুযোগ নেই। লন্ডনে এরইমধ্যে ইরাকে সম্ভাব্য সামরিক অভিযোনের বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছে এর বিরোধীরা।
বৃহস্পতিবার কমপক্ষে ২৫০ ব্রিটিশ নাগরিক ডাউনিং স্ট্রিটের বাইরে এ সমাবেশে অংশ নেন।
এদিকে, দেশটিতে জঙ্গিদের বিরুদ্ধে চালানো এক অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। তবে সিরিয়ায় আইএস বিরোধী মার্কিন বিমান হামলায় অংশ নেওয়ার বিষয়ে কোনো প্রস্তাব আসে নি যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: