আন্তর্জাতিক

মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের সমন

নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই ‘গুজরাট দাঙ্গা থামাতে ব্যর্থতার’ ব্যাখ্যা দিতে মার্কিন ফেডারেল আদালতের সমনের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী।

ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই আদালতের এমন আদেশের বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর মোদীর দল বিজেপি কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছে।

এক যুগ আগের ওই দাঙ্গায় প্রাণে বেঁচে যাওয়া দুই ব্যক্তির পক্ষে মানবাধিকার সংস্থা আমেরিকান জাস্টিস সেন্টারের দায়ের করা এক সিভিল মামলায় এ সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত।

দাঙ্গা থামাতে ব্যর্থতার ব্যাখ্যা দিতে ২১ দিন সময় দেয়া হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীকে। যিনি ২০০২ সালের ওই ঘটনার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ওই বছর ফেব্রুয়ারিতে গুজরাটের গোধরা এলাকায় অযোধ্যা থেকে ফেরা সবরমতি এক্সপ্রেস ট্রেনে হামলা ও আগুন দেয়ার ঘটনায় ৫৮ জন হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবক নিহত হন। এর জের ধরে গুজরাটজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়লে প্রায় ১২০০ মানুষ নিহত হন যাদের অধিকাংশই মুসলামান।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে শুক্রবারই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ৬৪ বছর বয়সী মোদী। পাঁচ দিনের এ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

ওই দাঙ্গা নিয়ে মোদীর বিরুদ্ধে আগেও কঠোর অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। মোদী মুখ্যমন্ত্রী থাকাকালে একাধিকবার তার ভিসার আবেদন আটকে দেয় যুক্তরাষ্ট্র সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ