যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আইএস জঙ্গিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান মার্টিন ডিম্পসে। তবে শুধুমাত্র বিমান হামলায় তাদেরকে দমন করা সম্ভব নয় বলেও জানান তিনি।
ডিম্পসে বলেন, ইরাক ও সিরিয়া উভয়দেশেই স্থল আভিযান চালানো জরুরি হয়ে পড়েছে। সঙ্কট সমাধানে রাজনৈতিক সমাধানের ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন।
এদিকে, আইএস দমনে বিমান হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য, বেলজিয়াম ও ডেনমার্ক শিগগিরই যোগ দিচ্ছে বলে নিশ্চিত করেছেন শীর্ষ এক মার্কিন কর্মকর্তা।
এর আগে শুক্রবার যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে সংখ্যাগরিষ্ঠ ভোটে ইরাকে বিমান হামলায় অংশ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়। হামলায় যোগ দেওয়ার পক্ষে দলের এ সিদ্ধান্তের প্রতিবাদের দেশটির ছায়া প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী।