আন্তর্জাতিক

জয়ললিতাকে ৪ বছরের কারাদণ্ড

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা

দুর্নীতির দায়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতাকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় ১০০ কোটি রুপি জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়। শনিবার দুপুরে বেঙ্গালুরুর একটি আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

জয়ললিতার উপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করা হয়, এ সময় তাকে অসুস্থ দেখাচ্ছিল।

এনডিটিভি সূত্র মতে, রায় উপলক্ষে সকালেই চেন্নাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। প্রায় ১৮ বছর আগে আয়ের সঙ্গে সংগতিহীন সম্পদ থাকার অভিযোগে জয়ললিতার বিরুদ্ধে ওই মামলা করা হয়। বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রমনিয়াম সোয়ামী মামলাটি দায়ের করেন।

তিনি বলেন, এ রায়ের পরে জয়ললিতা আর জনগণের বিশ্বাস ফিরে পাবেন না।

রায়ের সময় বেঙ্গালুরুর আদালতের বাইরে জয়ললিতার শতাধিক সমর্থক জড়ো হন। নিরাপত্তা জোরদার করা হয়।

১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সময়ে প্রথম মেয়াদে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকাকালে আয়ের সঙ্গে সংঘতিহীন সম্পদ অর্জনের অভিযোগে জয়ললিতার বিরুদ্ধে মামলা হয়। ওই ৫ বছরে জয়ললিতার অর্জিত সম্পদের পরিমাণ ৬৬ কোটি রুপি। এর মধ্যে রয়েছে ২ হাজার একর জমি, ৩০ কেজি সোনা ও ১২ হাজার শাড়ি।

তবে জয়ললিতা এসব অভিযোগকে রাজনৈতিক শত্রুতা হিসেবে অভিহিত করেছেন।

তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী হওয়ার আগে তার যা সম্পদ ছিল, সে দিকটি বিবেচনা করা হয়নি। আয়ের অন্যান্য উৎসও আমলে আনা হয়নি।

২০০১ সালে দ্বিতীয় মেয়াদে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে জয়ললিতার মামলা বেঙ্গালুরুর একটি আদালতে নেয়া হয়। তার প্রতিপক্ষ রাজনৈতিক দল ডিএমকে অভিযোগ করে ক্ষমতায় থাকায় তামিলনাড়ুতে ওই মামলার ন্যায়বিচার হওয়া কঠিন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ