আন্তর্জাতিক

গাজায় ‘গণহত্যার অপরাধে’ অভিযুক্ত করল ইসরাইলকে

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস

গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরাইলকে অভিযুক্ত করে শুক্রবার ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেন, জাতিসংঘের মধ্যস্থতা ব্যর্থ হয়েছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার সময় এসেছে।

জুলাই মাসে হামাস ও ইসরাইলের মধ্যে ৫০ দিনের ওই সংঘর্ষকে তিনি গাজায় ‘গণহত্যার যুদ্ধ’ আখ্যায়িত করেন। ওই ঘটনায় ২ হাজার ১০৪ ফিলিস্তিনি নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক লোক।

যুক্তরাষ্ট্র তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করে একে ‘আক্রমণাত্মক বক্তব্য’ হিসেবে আখ্যায়িত করেছে।

এদিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যান আব্বাসের এ বক্তব্যকে ‘কূটনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যায়িত করে আব্বাস ইসরাইলের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ করছেন বলে অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বক্তব্যকে উস্কানীমূলক উল্লেখ করে জানায়, তার এ বক্তব্য ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করবে। (এএফপির)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ