আন্তর্জাতিক

গণতন্ত্রের দাবিতে হংকংয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

হংকংয়ে অসহযোগ আন্দোলন
হংকংয়ে অসহযোগ আন্দোলন

গণতন্ত্রের দাবিতে হংকংয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন গণতন্ত্রপন্থী ‘অকুপাই সেন্ট্রাল মুভমেন্ট’ নেতা বেনি টাই। হংকংয়ের সরকারি সদরদপ্তরের সামনে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীর উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।

বিবিসি সূত্র মতে, ৬০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তারের একদিন পরই অসহযোগ আন্দোলনের ঘোষণাটি এলো। হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০১৭ সালে নির্বাচন দিতে বেইজিংয়ের অসম্মতির প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন চীন বিরোধীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষার্থীরাও।

শনিবার প্রতিবাদকারীদের সঙ্গে শিক্ষার্থী ছাড়া সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে বিক্ষোভ বিশাল রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে পুলিশসহ আহত হন কমপক্ষে ৩০ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ