সরকারি বাধা উপেক্ষা করে এখনো হংকংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১৪৮ বিক্ষোভকারী।
সরকারি কমপ্লেক্সগুলোর বাইরে অবস্থান ধর্মঘট পালন করছে এসব আন্দোলনকারী। তাদের মধ্যে মংকক শহরে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে রেখেছে ৩ হাজার বিক্ষোভকারী।
অন্যদিকে, কসওয়ে বে এলাকায় দাঙ্গা পুলিশের সামনে অবস্থান করছে হাজারো বিক্ষোভকারী। আর পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত রাস্তায় দাঙ্গা পুলিশ অবস্থান করবে বলে জানিয়েছে হংকং কর্তৃপক্ষ।
এদিকে, চলমান বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে বেশ কিছু ব্যাংক ও স্কুল। বাতিল হয়েছে দুই শতাধিক বাস চলাচলের রুট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: