পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে অব্যাহত বিক্ষোভে অচল হয়ে পড়েছে হংকং। শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা অবরোধ করে রাস্তায় এখনো অবস্থান করছেন হাজার হাজার বিক্ষোভকারী।
তবে দাঙ্গা পুলিশ প্রত্যাহার করার পর মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। বিক্ষোভস্থলে আন্দোলনকারীদের উপস্থিতি এখন অনেকটা কম হলেও ধারনা করা হচ্ছে চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় বিক্ষোভকারীদের উপস্থিতি আরো বাড়বে।
এদিকে, হংকংয়ের প্রধান নির্বাহী লিয়াং এর পদত্যাগের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। তবে তাদের এমন দাবি নাকচ করে লিয়াং আন্দোলনকারীদের দ্রুতই বিক্ষোভ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এ ধরণের পদক্ষেপ হবে পিছু হটে যাওয়ার শামিল।
এর আগে, হংকংয়ের চলমান এ বিক্ষোভকে অবৈধ আখ্যা দিয়ে একে সমর্থন না দিতে অন্য দেশগুলির প্রতি আহবান জানিয়েছে চীন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: