ইরাকে আইএস জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিমান হামলায় যোগ দেয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট।
দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, ‘মৃত্যুপূজারি’ আইএস জঙ্গিরা বিশ্বব্যাপী যুদ্ধ ঘোষণা করেছে এবং তাদেরকে থামানো আবশ্যক হয়ে পড়েছে। ইরাক ও সিরিয়ায় বিশাল এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গত দুই সপ্তাহ ধরে ওইসব এলাকার জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো।
এর আগে বৃহস্পতিবার সিরিয়া ও ইরাকে আইএস দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার ব্যাপারে প্রস্তাব পাশ করে তুরস্কের পার্লামেন্ট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: