চলমান বিক্ষোভের মধ্যে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা।
এর আগে, বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীদের পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে আলোচনার প্রস্তাব দেন দেশটির প্রধান নির্বাহী সি ওয়াই লিয়াং।
তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ে সরকার ও গণতন্ত্রপন্থীদের মধ্যে আলোচনা হতে পারে। বিক্ষোভে নেতৃত্বদানকারীরা আলোচনার এ প্রস্তাবকে স্বাগত জানালেও প্রধান নির্বাহীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন তারা।
২০১৫ সালে অবাধ নির্বাচনের মাধ্যমে হংকংয়ের পরবর্তী নেতা নির্বাচনের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে সেখানে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: