ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে পাকিস্তানি তালেবান।
বিবিসি সূত্র মতে, শনিবার ঈদুল আযহা উপলক্ষ্যে এক বিবৃতিতে সমর্থনের কথা জানিয়েছেন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান মাওলানা ফজুল্লাহর মুখপাত্র।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনীকে শত্রু হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে ওই অঞ্চলের সব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানানো হয়। পাশাপাশি কঠিন এ মুহূর্ত সামাল দিতে আইএসকে সাহায্যের আশ্বাসও দেয় টিটিপি।
আইএস সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নিলেও সেখানকার প্রতিদ্বন্দ্বী আল কায়েদা সমর্থিত বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত আছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: