দ্বিতীয় সপ্তাহে গড়ালো হংকংয়ের গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ তবে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
বিবিসি সূত্র, রোববার সকাল থেকেই অনেকটাই ফাঁকা হয়ে গেছে বিক্ষোভস্থল। যদিও শনিবার রাতভর চলা সরকারবিরোধী র্যা লিতে অংশ নিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। এরইমধ্যে হংকংয়ে সরকারি ভবনগুলোর প্রবেশ পথ থেকে অবরোধ তুলে নেয়ারও ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
তবে নিবার্চনী সংস্কারের দাবিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
এদিকে, সাংবিধানিক সংস্কারের বিষয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপে বসতে সরকার প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে হংকং কর্তৃপক্ষ। তবে সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধমুক্ত করার শর্ত জুড়ে দিয়েছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: