আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় পর্বে

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের কেউই নির্ধারিত পরিমাণ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ালো সাধারণ নির্বাচন। যদিও প্রথম দফার এ নির্বাচনে এগিয়ে আছেন ক্ষমতাসীন বামপন্থী নেতা দিলমা রৌসেফ।

কিন্তু নিরঙ্কুশ জয়ের জন্য কাঙ্খিত ভোট পান নি তিনি। রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রৌসেফ পেয়েছেন ৪২ শতাংশ ভোট। অন্যদিকে, ৩৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন তা অন্যতম প্রতিদ্বন্দী মধ্য-ডানপন্থী প্রার্থী অ্যাসিও নেভেস।

আগামী ২৬ অক্টোবর দ্বিতীয় তথা চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে। আর তাতে প্রতিদ্বন্দিতা করবেন প্রথম পর্বের এগিয়ে থাকা এ দুই প্রার্থী।

তবে দ্বিতীয় পর্বের ভোটে রৌসেফ ও নেভেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ