আন্তর্জাতিক

কুর্দি নিয়ন্ত্রিত কোবানি শহরে বিমান হামলা

বিমান হামলা
বিমান হামলা

তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত কোবানি শহরে অবস্থানরত ইসলামিক স্টেট জঙ্গিদের ঠেকাতে সবচেয়ে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট।

জঙ্গিদের বিরুদ্ধে এ পর্যন্ত ৫টি বিমান হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

এদিকে, বিমান হামলার কারণে জঙ্গিরা অনেকটা দমে গেলেও এ হামলা আরো আগেই হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছে সিরীয় কুর্দি যোদ্ধারা।

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পাশাপাশি কোবানি শহরের আশপাশে এখনো থেমে থেমে লড়াই করছে সিরীয় কুর্দি যোদ্ধারা ও আইএস জঙ্গিরা।

এদিকে, আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের সামরিক সহায়তা তুলনামূলকভাবে কম হওয়ার প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার রাতে আঙ্কারায় বিক্ষোভ প্রদর্শন করে কুর্দিরা।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন কমপক্ষে ১২ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ