শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেট জঙ্গিদের কবল থেকে সিরিয়ার কোবানি শহর মুক্ত করা সম্ভব নয় বলে মনে করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেছেন, আকাশপথ অভিযানের অনেক সীমাবদ্ধতা রয়েছে। বিমান হামলার পাশাপাশি এই মূহূর্তে স্থলপথে আইএস জঙ্গিদের কোনঠাসা করার কোন সুযোগ নেই। এতে করে দেশটির অন্য শহরগুলোও আইএসের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
একই অভিমত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ডেরও। মঙ্গলবার থেকেই আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: