আন্তর্জাতিক

সিরিয়ায় স্থল অভিযানে আঙ্কারার নেতৃত্বকে অবাস্তব

সিরিয়ায় স্থল অভিযান
সিরিয়ায় স্থল অভিযান

ইসলামিক স্টেট জঙ্গিদের ঠেকাতে সিরিয়ায় স্থল অভিযানে আঙ্কারার নেতৃত্বকে অবাস্তব বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তবে চলমান পরিস্থিতিতে সিরিয়া-তুরস্ক সীমান্তকে নো ফ্লাই জোন ঘোষণা আহ্বান জানান তিনি।

ন্যাটো প্রধান সেজন স্টোলটেনবার্গের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুর্কী পররাষ্ট্রমন্ত্রী। কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিয়ে সহায়তা করলে নিজদেশে সংখ্যালঘু কুর্দিরা আরো সহিংস হয়ে উঠবে এ আশংকায় স্থল অভিযান তুরস্ক সরে এসেছে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে, মানবাধিকারকর্মীদের তথ্য মতে, সিরিয়ার কুর্দিদের শহর কোবানির এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছে আইএস।

এর আগে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেট জঙ্গিদের কবল থেকে সিরিয়ার কোবানি শহর মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিমান হামলার পাশাপাশি এই মুহূর্তে স্থলপথে আইএস জঙ্গিদের কোণঠাসা করার কোনো সুযোগ না থাকায় সিরিয়ার অন্য শহরগুলোও আইএসের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ