নতুন করে আন্দোলন শুরুর ডাক দিয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। সরকারের পক্ষ থেকে নির্বাচনী সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নির্ধারিত সংলাপ বাতিল করার পরিপ্রেক্ষিতে তারা এ ঘোষণা দেয়।
সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে সব সড়ক অবরোধ করতে শহরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভাকারীরা।
শতাধিক বিক্ষোভকারী এরইমধ্যে সরকারি ভবনগুলোর সামনে অবস্থান নিয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তা অবরূদ্ধ থাকায় বন্ধ রয়েছে যানবাহন চলাচলও। বিরোধী নেতারা আজ বিকালে সমাবেশেরও ডাক দিয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: