আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেলেন মালালা ও কৈলাশ

নোবেল পেলেন মালালা ও কৈলাশ
নোবেল পেলেন মালালা ও কৈলাশ

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন পাকিস্তানে তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া মালালা ইউসুফজাই এবং ভারতের শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী। শুক্রবার নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান থরবিয়ন জাগল্যান্ডে দুই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, উপমহাদেশে শিশু ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের স্বীকৃতিস্বরূপ এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন তারা।

প্রতিক্রিয়ায় সত্যার্থী বলেন, এ পুরস্কার সকল ভারতীয়র পাশাপাশি নিপীড়িত শিশুদের জন্যও সম্মানের।

একজন হিন্দু, অন্যজন মুসলমান; একদিকে একজন ভারতীয় অন্যদিকে আরেকজন পাকিস্তানি। কিন্তু তারা উভয়েই, শিক্ষার অধিকার ও উগ্রবাদের বিরুদ্ধে সমভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন- যা নোবেল কমিটির কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।

মহাত্মা গান্ধীর আদর্শের অনুসারী ভারতের কৌলাশ সত্যার্থী দীর্ঘ ৩০ দশক ধরে শিশু অধিকার রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। গড়েছেন বেসরকারি সংস্থা বাঁচপান বাঁচাও আন্দোলন। যার লক্ষ্যই হলো ভারতের সর্বত্র শিশুশ্রম ও শিশু পাচার রোধ করা।

নোবেল পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ৬০ বছর বয়সী সত্যার্থী বলেন, এটি সকল ভারতীয়র জন্য যেমন সম্মানের তেমনি সেসব শিশুদের জন্যও যারা এখনো বিভিন্ন শ্রমে নিয়োজিত।

এদিকে, নারী শিক্ষা ও শিশু শিক্ষার অধিকার নিশ্চিতের দাবিত কাজ করার দায়ে ২০১২ সালে অক্টোবর মাসে পাকিস্তানের তালেবান জঙ্গিগোষ্ঠির হামলার শিকার হন পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইসুফজাই। এতে গুরুতর আহত হন তিনি। আর এ বছর নোবেল পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পাওয়ার রেকর্ড গড়লেন ১৭ বছর বয়সী মালালা। (সূত্র : বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ