সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী কোবানি শহরের নিয়ন্ত্রণ নিয়ে আইএস জঙ্গি ও কুর্দি যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই চলছে। মাসব্যাপী চলা এ যুদ্ধে কোবানিতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল কোবানির পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। মার্কিন বিমান হামলা অব্যাহত থাকায় জঙ্গিরা খুব বেশি সুবিধা করতে পানেনি বলে তিনি মন্তব্য করেন।
এদিকে, আইএস জঙ্গিরা ইরাকের রাজধানী বাগদাদের কাছাকাছি চলে এসেছে বলে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এ পরিস্থিতিতে শনিবার বাগদাদে দুটি আত্মঘাতি বোমা হামলায় ৫০ জন নিহত হয়। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: