হিমালয় পর্বতারোহন এলাকায় তুষারঝড় ও পাহাড়ি ধসে ৩৯ জন পর্বতারোহী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন নেপালের কর্মকর্তারা।
বিবিসি সূত্র মতে, ৪ দিন ধরে উদ্ধার অভিযান চালিয়ে হিমালয়ের অন্নপূর্ণা অংশ থেকে ৩৮৪ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২১৬ জনই বিদেশি নাগরিক। এসব পর্বতারোহীরা দেশটির পর্বতারোহনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। উদ্ধারকারীরা হেলিকপ্টার নিয়ে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
নেপালের একজন কর্মকর্তারা জানিয়েছেন, এখনো সেখানে ৫ হাজার ৭৯০ মিটার উচ্চতায় থরুং লা পাস পর্বতে আটকা পড়ে আছেন ২০ জনের বেশি পর্বতারোহী। তারা খাবার ও পানির তীব্র সংকটের মুখে রয়েছে।
আটকেপড়াদের উদ্ধারের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে নেপাল সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: