আন্তর্জাতিক

হংকংয়ের গণতন্ত্রপন্থীদের সঙ্গে আলোচনায় সরকারের প্রতিনিধি দল

হংকং
হংকং

হংকংয়ের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে মঙ্গলবার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকারের প্রতিনিধি দল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংলাপ শুরু হচ্ছে।

সরকারের পক্ষ থেকে সংলাপে নেতৃত্ব দিচ্ছেন হংকংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চীফ সেক্রেটারি ক্যারি ল্যাম এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে অংশ নিচ্ছেন ৫ নেতা। দু'পক্ষের এ আলোচনা সরাসরি সম্প্রচার করারও কথা রয়েছে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, হংকংয়ের পরবর্তী নেতা নির্বাচনে কে অংশ নিতে সক্ষম - সংলাপের মধ্য দিয়ে জনগণ তাদের মতামত জানাক। তবে তাদের এমন দাবিকে অবাস্তব বলে প্রত্যাখান করেছে হংকং ও বেইজিং কর্তৃপক্ষ।

এর আগে, সোমবার হংকংয়ের প্রশাসনিক ভবন ও মূল সড়ক থেকে শিগগিরই সরে যেতে বিক্ষোভকারীদের আদেশ দিয়েছে হাইকোর্ট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ