সিরিয়ার কোবানি শহরে কুর্দি যোদ্ধাদের সঙ্গে আইএস জঙ্গিদের তুমুল লড়াই চলছে। সংঘর্ষে গত ২৪ ঘন্টায় নিহত হয়েছে কমপক্ষে ৩০ আইএস জঙ্গি ও ১১ কুর্দি সেনা। এমনই দাবি করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটির তথ্য মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী শহর কোবানির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে আইএস জঙ্গিরা। এমনকি আত্মঘাতী হামলাও চালাচ্ছে তারা।
যুক্তরাষ্ট্রের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, ইরাকে আইএস জঙ্গিদের মোকাবেলায় আরো মার্কিন সামরিক উপদেষ্টা পাঠাতে ইরাক সরকারের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। তবে ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের প্রতিরোধে আরো সময় লাগবে।
এদিকে, আকাশপথে কুর্দি যোদ্ধাদের জন্য সরবরাহ করা মার্কিন অস্ত্র সরঞ্জামের অংশ বিশেষ আইএস জঙ্গিদের হাতে পড়েছে বলে যে ভিডিও চিত্র প্রকিশিত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।