আন্তর্জাতিক

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৫৫৩ জঙ্গি নিহত

বিমান হামলা
বিমান হামলা

সিরিয়ায় আইএস জঙ্গি দমনে গত একমাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৫৫৩ জঙ্গি নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিমান হামলায় নিহতদের মধ্যে ৪৬৪ জনই আইএস সদস্য। এতে সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টেরও ৫৭ সদস্য নিহত হয়েছে। এছাড়া, হামলায় ৬ শিশু ও ৫ নারীসহ প্রাণহানি হয়েছে কমপক্ষে ৩২ বেসামরিক নাগরিকের।

গত জুলাই থেকে ইরাকে ও সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস জঙ্গিদের দমনে ব্রিটেন, ফ্রান্স ও আরব মিত্র দেশগুলোর সহায়তায় বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ