আন্তর্জাতিক

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় অঙ্গীকার স্টিফেন হারপার

স্টিফেন হারপার
স্টিফেন হারপার

কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট ভবন ও এর আশপাশের এলাকায় বন্দুকধারীর হামলার প্রতিক্রিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। এ হামলায় কানাডা ভীত নয় বলেও জানান তিনি।

বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে হারপার হামলাকারীকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে বলেন, কানাডা এখন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই আরো জোরদার করবে এবং দেশটির জন্য হুমকিগুলো চিহ্নিত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে অটোয়ায় হামলার তীব্র নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এর আগে বুধবার সকালে পার্লামেন্টসহ কয়েকটি স্থানে বন্দুকধারীর হামলার পর থেকে ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এক সেনা ও এক হামলাকারী নিহত হয়। মাইকেল জেহাফ-বিবেউ নামে ওই হামলাকারী একজন ধর্মান্তরিত মুসলিম বলে জানা গেছে।

এদিকে, এ মাসের শুরুতে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লড়াইয়ে অংশ নেওয়ার ঘোষণা দেয় কানাডা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ