২০৩০ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ৪০% নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার ইইউ প্রধান হারম্যান ভন রম্পুই এক টুইট বার্তায় এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের সবচেয়ে আকাঙ্খিত, কার্যকর ও ন্যায্য জলবায়ু নীতিমালা গ্রহণ করা হয়েছে। এ চুক্তিতে নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ ও দক্ষতা অর্জনে ২৭% লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছেন ইইউ নেতারা।
এ বিষয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে একটি সুর্নিদিষ্ট পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে, এর আগে ২০২০ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ২০% কমানোর লক্ষ্য নির্ধারণ করে ইইউ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: