মিসরের সিনাই প্রদেশের দুটি অংশে আলাদা দুটি হামলায় ৩১ সেনা সদস্য নিহত হওয়ার পর তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নিহত সেনাদের স্মরণে ৩ দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। শুক্রবার উত্তর সিনাইয়ের প্রধান শহর এল আরিশে এক সেনা চৌকিতে আত্মঘাতী হামলায় ২৮ সেনা নিহত হন।
একই শহরে আরেকটি সেনা চৌকিতে বন্দুকধারীদের গুলিবর্ষণে নিহত হন আরো তিন সেনা। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, হামলার পর সিনাইয়ের রাফা সীমান্ত রাফা ক্রসিংও বন্ধ করে দেয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: