পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও গোলাম আযমের গায়েবানা জানাজা পড়েছে জামাতে ইসলামি পাকিস্তান।
বার্তা সংস্থার খবরে বলা হয়, গোলাম আযমের মৃত্যুতে শুক্রবার তার গায়েবানা জানাজা পড়েন দলটির নেতাকর্মীরা। জানাজায় ইমামতি করেন জামাতে ইসলামি পাকিস্তান এর আমির সিরাজুল হক।
এ সময় তিনি বলেন, শহীদের রক্ত ঝরানোর জন্য বাংলাদেশকে মূল্য দিতে হবে।
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া কাদের মোল্লার জানাজাও হয়েছিল পাকিস্তানে। যুদ্ধাপরাধী গোলাম আযম ও আলি আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ডাদেশের বিরুদ্ধেও লাহোর ও করাচিতে বিক্ষোভ মিছিল করে পাকিস্তান জামাতে ইমলামি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: