আইএস জঙ্গিদের দখল থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর জুমার পুনরুদ্ধার করেছে কুর্দি যোদ্ধারা। এছাড়া, বাগদাদের কাছে জার্ফ আল সাখার এলাকা থেকে জঙ্গিদের হটিয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইরাকের কুর্দি বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর জঙ্গিরা জুমার ও এর আশপাশের কয়েকটি এলাকা থেকে পিছু হটে যায়।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, শুক্র ও শনিবার দুই দিনে ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে ২২টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: