ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হচ্ছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে।
বিবিসি সূত্র মতে, ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন ১৪ কোটির বেশি ভোটার। সর্বশেষ জনমত জরিপে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ওয়ার্কার্স পার্টির প্রার্থী দিলমা রৌসেফ বিরোধী প্রার্থী অ্যাসিও নেভেসের থেকে কিছুটা এগিয়ে আছেন।
ব্রাজিলের শীর্ষস্থানীয় জরিপকারী প্রতিষ্ঠান ডাটাফোলহা'র জরিপে রৌসেফের পক্ষে ৫২% ভোটারের সমর্থন ও নেভেসের পক্ষে ৪৮% সমর্থন প্রকাশ পেয়েছে।
গত ৫ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: