আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ওয়ার্কাস পার্টির নেতা দিলমা রৌসেফ। রোববার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের ভোট গ্রহণে রৌসেফ পেয়েছেন ৫১% ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দী অ্যাসিও নেভাস পেয়েছেন ৪৮% ভোট।
দেশটির ইতিহাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল এটি। বিজয়ের পর জনগণকে শুভেচ্ছা জানিয়ে দিলমা রৌসেফ বলেন, তিনি বর্তমানের চেয়েও আরো ভালও প্রেসিডেন্ট হতে চান। ব্রাজিলের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সকলকে একতাবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
সরকারি খাতের দুর্বলতা ও দুর্নীতির অভিযোগ থাকলেও কল্যাণমূলক কর্মসূচির জন্য দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ব্যাপক জনপ্রিয় দিলমা রৌসেফের ওয়ার্কাস পার্টি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: