একাত্তরের আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের খবর বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন রায় ঘোষণার অল্প কিছুক্ষণের মধ্যেই সংবাদটি তাদের অনলাইন ভার্সনে প্রকাশ করে।
এতে বলা হয়, বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুনাল জামাত-ই-ইসলামের প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিজামী হত্যা, ধর্ষণ ও লুটপাটের দায়ে অভিযুক্ত।
বিবিসির খবরে নিজামীকে বাংলাদেশের ইসলামপন্থী নেতা উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্র পক্ষের আইনজীবীর বরাত বিবিসির খবরে বলা হয় অপরাধের গুরুত্ব বিবেচনা করেই এ রায় দেয়া হয়েছে।
আল জাজিরার খবরেও নিজামিকে জামাতের নেতা ও সাবেক মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: