শ্রীলঙ্কায় চা-উৎপাদনকারী এলাকায় ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষ মারা গেছেন। এমনই তথ্য দিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মাহিন্দা অমরাউয়িরা।
বিবিসি সূত্র মতে, দক্ষিণ-মধ্য শ্রীলঙ্কায় ভূমিধসের কাদা ও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়াদের কারোরই বাঁচার সম্ভাবনা নেই। তা সত্বেও দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করেছে অনুসন্ধানকারী দল। এরইমধ্যে সেখানে সেনাবাহিনীর ভারী উদ্ধারকারী যন্ত্রপাতিও পাঠানো হয়েছে।
রাজধানী কলম্বো থেকে পূর্বে চা বাগানের ভিতরে অবস্থিত গ্রাম হালদুম্মুল্লায় গত বুধবার ভূমিধসের এ ঘটনা ঘটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: