জেরুসালেমের পূর্বাঞ্চলে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের নতুন করে বসতি নিমার্ণের ঘোষণার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
সংস্থাটির রাজনৈতিক প্রধান জেফরি ফেল্টম্যান বলেন, ফিলিস্তিন ভূমিতে এ ধরণের বসতি নির্মাণের পরিকল্পনা করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লংঘন করেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই দুটি অঞ্চলের মধ্যকার শান্তি আলোচনা নিয়ে শংকাও তৈরি হচ্ছে।
এদিকে, তেলআবিবের এমন পদক্ষেপকে উসকানিমূলক অভিহিত করে এ ইস্যুতে গভীরভাবে চিন্তিত-বলেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইসরায়েল শান্তি আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে না—এ ধরণের অবৈধ বসতি নির্মাণের মধ্য দিয়ে দেশটির বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রমাণিত হবে।
এতে মিত্রদেশগুলোর অবস্থান রক্ষা করা অনেক কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: