আন্তর্জাতিক

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি সুইডেনের

সুইডেন
সুইডেন

ইসরায়েলের বিরোধিতা উপেক্ষা করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানিয়েছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রোম জানিয়েছেন, সরকারের ঘোষণার এক মাসের কম সময়ের মধ্যে তারা বিতর্কিত এ সিদ্ধান্ত নিল।

সুইডেনই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত প্রথম কোন দেশ যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। ধারনা করা হচ্ছে ইইউ'র পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুইডেনের এ স্বীকৃতির ফলে ইউরোপের অন্যান্য দেশও এ ব্যাপারে এগিয়ে আসতে পারে।

এদিকে, পূর্ব জেরুসালেমে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের নতুন করে বসতি নিমার্ণের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘের রাজনৈতিক প্রধান জেফরি ফেল্টম্যান বলেন, ফিলিস্তিন ভূমিতে এ ধরনের বসতি নির্মাণের পরিকল্পনা করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লংঘন করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ