সুইডেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় সুইডিশ সরকার।
এরপরই এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লাইবারম্যান এ মন্তব্য করেন। এ বিষয়ে আলোচনার জন্য সুইডেনে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইসরায়েল।
এদিকে, পূর্ব জেরুসালেমে এক ইহুদি ধর্মীয় নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঘটনার জের ধরে বুধবারই জেরুসালেমে আল-আকসা মসজিদের কম্পাউন্ড বন্ধ করে দেয় ইসরায়েল।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ঘটনাকে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন। ইসরায়েল জানিয়েছে আল আকসা মসজিদ কম্পাউন্ড আজ খুলে দেয়া হতে পারে। (সূত্র :বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: