গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ব্লেজ কম্পাওয়ে বুরকিনা ফাসোর ক্ষমতা ছাড়ার পর দেশটির নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনীতে বিভক্তি দেখা দিয়েছে। এবার নিজেকে প্রেসিডেন্ট দাবি করেছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের উপপ্রধান কর্নেল আইজ্যাক জিদা।
তিনি এক বিবৃতিতে বলেন, এখন তিনিই বুরকিনা ফাসোর রাষ্ট্রপ্রধান। এর আগে দেশটির শাসনভার গ্রহণ করেছেন বলে দাবি করেন সেনাপ্রধান জেনারেল অনর ত্রাওয়ে।
শুক্রবার জনগণের দাবির মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেজ কম্পাওয়ে।
১৯৮৭ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা কম্পাওয়ে, তার ২৭ বছরের শাসন আরো দীর্ঘায়িত করতে প্রেসিডেন্সির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিলে এই বিক্ষোভ শুরু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: