জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ খুলে দেয়াকে স্বাগত জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ। এক বিবৃতিতে আইপিইউ'র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি উভয়পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, মসজিদটি পুনরায় খুলে দিয়ে সেখানে মুসলমানদের প্রার্থনার সুযোগ করে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে আইপিইউ। এরমধ্য দিয়ে পবিত্র স্থানে প্রবেশ ও সেখানে প্রার্থনার অধিকারকে স্বীকৃতি দেয়া হলো।
আইপিইউ প্রেসিডেন্ট আরো বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে গঠনমূলক সম্পর্কের জন্য এ ধরনের অধিকার সংরক্ষণ গুরুত্বপূর্ণ।
সম্প্রতি এক অস্ত্রধারীর গুলিতে এক ইহুদির আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব জেরুজালেমে উত্তেজনা দেখা দিলে বুধবার আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল। শুক্রবার মসজিদটি পুনরায় খুলে দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: