আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে গণসমাবেশের ডাক

বুরকিনা ফাসো
বুরকিনা ফাসো

বুরকিনা ফাসোতে প্রেসিডেন্ট ব্লেজ কম্পাওয়ের পদত্যাগের পর সেনাবাহনীর ক্ষমতা দখলের প্রতিবাদে রোববার সকাল থেকে গণসমাবেশের ডাক দেয় সরকারিবিরোধী দলগুলো ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শনিবার এক বিবৃতিতে বিরোধীদলীয় জোট জানিয়েছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন করে সাধারণ জনগণ যে জয় অর্জন করেছে, সেনাবাহিনীকে তা ছিনিয়ে নিতে দেয়া হবে না।

প্রেসিডেন্সিয়াল গার্ডের উপপ্রধান কর্নেল আইজ্যাক জিদা নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করার পরই নতুন করে এ বিক্ষোভের ডাক দেয় তারা। সেই সঙ্গে দেশটিতে সেনাবাহিনীর ক্ষমতা দখলকে প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলোর জোট ও আফ্রিকান ইউনিয়ন।

জনগণের দাবির মুখে শুক্রবার ২৭ বছর শাসনের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেজ কম্পাওয়ে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ