লাহরের ভারত পাকিস্তান সীমান্তের বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। ওয়াগা সীমান্তের এ বিস্ফোরণে আহত হয়েছে দেড়শতাধিক মানুষ।
রোববার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যকার এ স্থলপথে দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা নামানোর দৃশ্য দেখতে আসা শত শত মানুষ ভিড়ের মধ্যে পাকিং লটে এ বিস্ফোরণ ঘটে।
নিহতদের মধ্যে নারী শিশুসহ নিরাপত্তাকর্মীও রয়েছে। বিস্ফোরণে ওই এলাকার দোকানপাট ও বাড়িঘরও ব্যাপক ক্ষতি হয়।
প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতি বোমা হামলা বলে ধারণা করছে পুলিশ। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে ঘটনার পর পরই লাহরের সবকটি হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে সরকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: