বুরকিনা ফাসোয় দ্রুতই অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এক বিবৃতিতে সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, সকল ইস্যুর সমন্বয়ে সর্বসম্মতিক্রমে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। ক্ষমতা নয় বরং যা করলে দেশের লাভ হবে তাতে আগ্রহ রয়েছে সেনাবাহিনীর। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের সরানো হয়েছে।
এর আগে ক্ষমতা থেকে সেনাবাহিনীকে সরে যাওয়ার দাবিতে রোববার রাজধানী উঅগদৌগৌর মূলকেন্দ্রে জড়ো হয় ১০ হাজারের বেশি মানুষ। এ সময় রাষ্ট্রীয় গণমাধ্যমের বাইরে এক বিক্ষোভকারী নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: