আন্তর্জাতিক

দিল্লিতে আবারো বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে

বিধানসভা
বিধানসভা

রাজনৈতিক টানাপোড়ানের অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ৮ মাস পর দিল্লিতে আবার বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। মঙ্গলবার ভারতের মন্ত্রিপরিষদ বিধানসভা ভেঙ্গে দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে লে. গভর্ণর নাজিব জংয়ের ৭০ সদস্যবিশিষ্ট সভা ভেঙ্গে ফেলার সুপারিশ মঞ্জুর করা হয়।

রাজনৈতিক দলগুলো বিধানসভা ভেঙে দিয়ে নতুন নির্বাচনের জন্য গভর্ণরের ওপর চাপ সৃষ্টি করা বিষয়টি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অবহিত করেন তিনি। মন্ত্রিপরিষদের এ অনুমোদনের ফলে বিধানসভা নির্বাচনের পথ প্রশস্ত হল।

আগামী ফেব্রুয়ারি মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দিল্লি রাষ্ট্রপতির শাসনে ছিল।

দীর্ঘ একমাস সরকার গঠনের প্রচেষ্টার পর বিজেপি জানায়, তারা সরকার গঠন করতে পারছে না। দিল্লিতে বিজেপি ২৯টি আসন পেয়েছে যা সরকার গঠনের জন্য ৩৬টি আসনের চেয়ে অনেক কম।

গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট অবিলম্বে দিল্লিতে বিদ্যমান অচলাবস্থা নিরসনের নির্দেশ দেয়। তবে কোনো দলই এককভাবে পর্যাপ্ত আসন না পাওয়ায় এবং যৌথ সরকার গঠনের ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে আবার নির্বাচনের এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এর আগে ভারতের প্রধান দুটি রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস এবং দিল্লি বিধানসভা নির্বাচনের গতবারের বিজয়ী দল আম আদমী পার্টি (এএপি) বিদ্যমান পরিস্থিতিতে সরকার গঠন সম্ভব নয় বলে দিল্লির গভর্ণর নাজিব জংকে জানিয়ে দেয়।

ভারতে এক দশকের মধ্যে এত অল্প সময়ের ব্যবধানে কোনো রাজ্যে দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে বিহারে ২০০৫ সালের ফেব্রুয়ারি এবং অক্টোবরে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দিল্লির বিধানসভার নতুন নির্বাচনের পক্ষে আছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এবং বিজেপির সভাপতি অমিত শাহের বিশ্বাস আবার নির্বাচন হলে তারা নিরঙ্কুশ জয় পাবেন।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর দিল্লির বিধানসভার ৭০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রধান ৩ দলের কোনোটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হয়। পরে কংগ্রেসের সমর্থন নিয়ে সেখানে সরকার গঠন করে এএপি। তবে বিধানসভার প্রতিশ্রুত জন লোকপাল বিল পাস করাতে না পারায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পদত্যাগ করার পর দিল্লীতে রাষ্ট্রপতির শাসন জারি হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ