যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থার অবসানে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেল। মধ্যবর্তী নির্বাচনে সিনেটে রিপাবলিকানদের ঐতিহাসিক জয়ের পর তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
সিনেটের নতুন নেতা ম্যাককোনেল বলেন, সিনেটকে কার্যকর করতে এবং বিল পাস করতে ভুমিকা রাখবেন। এদিকে, প্রেসিডেন্ট ওবামা বলেন, তার সরকারের মেয়াদের আগামী দুই বছরকে ফলপ্রসূ করতে কংগ্রেসের সঙ্গে একযোগে কাজ করবেন।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। গুরুত্বপূর্ণ ৭টি আসনে জয় পেয়ে সিনেটের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: