বাজেটে অর্থ বরাদ্দ হ্রাসের প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে লক্ষাধিক শ্রমিকের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে গাড়িতে ভাঙচুর, আগুন জ্বালিয়ে ও পাথর ছুঁড়ে প্রতিবাদ জানায়।
এ সময় বিক্ষুব্ধ জনতার ওপর জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। এতে কমপক্ষে ৫০ জন আহত ও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেলজিয়ামে এটাই প্রথম বড় ধরনের শ্রমিক বিক্ষোভ। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের সরকারের কঠোরতার নীতির প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির জনগণ। সামনের দিনগুলোতে ধর্মঘট দেয়ার পরিকল্পনা করছে শ্রমিক ইউনিয়নগুলো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: