আন্তর্জাতিক

আন্তর্জাতিক সন্ত্রাসি নেটওয়ার্কের বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি

আল-কায়েদা
আল-কায়েদা

আন্তর্জাতিক সন্ত্রাসি নেটওয়ার্ক আল-কায়েদা ও ইন্ডিয়ান মুজাহিদিন-আইএম ভারতীয় উপমহাদেশে বড় ধরনের হামলা চালানোর জন্য ঐক্যবদ্ধ হচ্ছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

সংগঠন দুটির মধ্যে আদান-প্রদান হওয়া বার্তা এবং সন্দেহভাজন হিসেবে আটক কয়েকজনের জবানবন্দি থেকে বিষয়টি জানা গেছে বলে জানিয়েছেন তারা।

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, তারা আল-কায়েদা ও আইএম জঙ্গিদের বেশ কয়েকটি পরিকল্পনা উদঘাটন করতে পেরেছে। এরইমধ্যে রয়েছে বিদেশি নাগরিকদের অপহরণ এবং ভারতকে অব্যাহত সংঘাতময় সিরিয়া ও ইরাকে পরিণত করার পরিকল্পনা।

সম্প্রতি আল-কায়েদা দক্ষিণ এশিয়ায় ভারতীয় উপমহাদেশে নিজেদের শাখা খোলার ঘোষণা দেয়। ওই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই আইএম সদস্যরা আল-কায়েদা এবং পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে প্রশিক্ষণ নিতে শুরু করেছে বলে দাবি করছে দেশটির গোয়েন্দারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ